STORYMIRROR

Sipra Debnath

Abstract Children Stories Inspirational

3  

Sipra Debnath

Abstract Children Stories Inspirational

পরশ্রীকাতর

পরশ্রীকাতর

1 min
311


বাতাসে আসে ভেসে মহাপ্রলয়ের গান

বজ্রনিনাদে ঝংকার তোলে

বলে সে পড়বি ঢলে মৃত্যুর কোলে

শোন তোরা পেতে কান।

ওই যে ধেয়ে আসছে ওরা

সাধ্যি কি আছে পারবি ঠেকাতে তোরা?

তোরা তো হিংসার হলাহল পান করে

চেতনাকে মেরেছিস সেই কবে

আছিস তো জীবন্ত লাশ হয়ে পড়ে।

ওরে তোরা ওঠ জেগে 

হৃদয়ে প্রাঙ্গণে জ্ঞানের মশাল জ্বালা

দেখবি পড়বে এসে গলায় তোদের

সাম্য মৈত্রীর বন্ধনের বিজয়ের মালা।

খোল খোল তোদের হৃদয় দুয়ারের তালা

হিংসা দ্বেষকে দে ঝেড়ে ফেলে

উন্মুক্ত করে দে তোর সহানুভূতি আকাশে বাতাসে

প্রাণে প্রাণে ভালোবাসা প্রেম প্রীতি আনন্দের ফোয়ারা।

প্রেমের পরশে দূরে চলে যাবে সব হিংসা

 মনে আছে পরশ্রীকাতরতার যত জ্বালা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract