প্রিয়তম তুমি
প্রিয়তম তুমি
বিবর্ণ বসন্ত দ্বারে একটি কুসুম;
অহল্যা অনন্ত নিদ্রা স্থবির ঊপলে,
চরণে নিক্কিনী ধ্বণি বাজে রুমঝুম ;
আসিয়াছে শুভ ক্ষণ তব পদতলে ।
চকিতে চমকি' উঠি' প্রাণাধিক প্রিয় ;
এতদিন ছিলে কোথা' দূর দূরান্তরে,
তোমার পাষাণভার বক্ষে মোর দিও ;
যেন আরো কিছুকাল রহি হে অন্তরে ।
চন্দ্রিমা শোভিত নিশি থাকুক তোমারি ;
কৃষ্ণকায় অমানিশা অল্প মোরে দিও,
উজ্জ্বল তারকারাজি খচিত যে নারী ;
দশমাংশ যামী দানি' কৃতার্থ করিও ।
একদা আসিবে রাম পতিত পাবন,
নয়নে ভরিবে বারি শ্রাবণ প্লাবন ।
