STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

প্রেম

প্রেম

1 min
150

প্রেম আছে ,তাই বেঁচে আছে ধরা

প্রেমের ছোঁয়ায় ওগো সৃষ্টি যে ভরা

বসন্তের প্রেমে কোকিলের কুহুতান

ফুলের প্রেমে যে ভ্রমরের মধু পান

প্রেম খুশিতে প্রজাপতি ডানা মেলে

জোছনা ভরা রাতের কথা কবি বলে

প্রেমানন্দে নদী ছোটে সাগরের পানে

নাচে বন মায়ুরী তাকিয়ে মেঘের পানে

প্রেম পরশে ফুলে ফুলে ভরে উপবন

প্রেমের উল্লাসে শিহরিত হয় তনুমন

শিশুকে দেখে মা ভোলে সব ব্যথা

প্রেমাবেগে তার বুক হয় গো মধুমাখা

প্রেম যে আসে কেন কেউ জানে না

প্রেম যত বিলিয়ে দিলে তা ফুরায় না

মা ডাকে ভরে ওগো সে যে প্রেমসুধা 

কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়েছিল রাধা

প্রেমে গড়ে ওঠে কত যে কীর্তিরাজি

প্রেমের ফাঁদে পাল্টায় কত না বাজি

বিশ্ব যে বাঁধা ওগো প্রেমের সেতারে

সবার মন যেন প্রেম অনুরাগে ভরে  ।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract