STORYMIRROR

Manjula Acharya

Classics

4  

Manjula Acharya

Classics

নিশি ওগো

নিশি ওগো

1 min
396

নিশি ওগো তুমি মোলায়েম শাড়ি

          ঘুমে যে হারিয়ে দাও

স্বপ্ন সাজিয়ে ওগো দুই নয়নে মোর

            স্বপ্ন চুরি করে নাও 

তোমার আঁচলের শীতল জোছনায় 

        চোখের পাতা লেগে যায় 

কোমল পরশ যে ছুঁয়ে ছুঁয়ে যায় 

         এলে পরে নরম শয্যায়

 তুমি যে ভোলাও সকল যাতনা 

        হোক না সে কিছুক্ষণের

গভীর ঘুমে ওগো ঘুমালে পরে 

         ভাবনা কি থাকে ঘরে 

সাথীর ধ্বনিতে রাত নেমে আসে

        নীড়ে ফিরে যায় পাখি

ঘুমের কোলে যে ক্লান্তি হারায় 

         স্বপ্নের ডানা ঢাকি 

 তুমি যে ঢেলে দাও চির শান্তি 

          ঘুম হারা দুই চোখে 

সবাইকে ওগো কর যে আপন 

         তোমার পরশ মেখে 

সকল প্রাণীর তুমি সুখ প্রদায়িনী   

          তুমি যে অমৃতময়ী

ছুঁয়ে ছুঁয়ে যাও চোখে চোখে 

        ওগো তুমি আনন্দময়ী ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics