STORYMIRROR

Hasi Iqbal

Tragedy Inspirational Others

4  

Hasi Iqbal

Tragedy Inspirational Others

মৃত্যু আখ্যান

মৃত্যু আখ্যান

1 min
340

মৃত্যু আখ্যান 

     হাসি ইকবাল 


কবরের ঘাস ছুঁয়ে ছুঁয়ে 

বেঁচে থাকি


জীবন সে তো পদ্ম পাতা

পাখির ঝাপটানো পালকের মতো কিছুটা সময়। 

এই আছি এই নেই। 


স্বপ্ন রাঙা স্মৃতি চুরি অবিরত 

ফুল চন্দন রাখি বন্ধন।


জলছবি রং কাঁচে,

মৃত্যু? সে তো আকস্মিকেই বাঁচে ।


মৃত্যু সাজে যে চাকচিক্য প্রাণ

আসলে বেঁচে থাকা অরণ্যে রোদন। 


মরণের সাথে মরণে আলিঙ্গন

জীবনের হিসেব নিকেশ,

করব আর চিতাতেই শেষ।


মৃত্যুর কারনে জীবন সুন্দর 

মৃত্যু সে তো সাময়িক জীবনের স্বার্থক আয়োজন। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy