STORYMIRROR

Manik Goswami

Classics

4  

Manik Goswami

Classics

মনের আঙ্গিনায়

মনের আঙ্গিনায়

1 min
260

মনের আঙ্গিনায়

মানিক চন্দ্র গোস্বামী


আমার মনের আঙ্গিনা 'পরে

কে আজ এলে গো তুমি,

আলোক ছড়ায়ে করিলে উজালা,

আমার এ মনোভূমি।

এই যে হিয়ার বন্ধ দুয়ার,

তোমার পেলব পরশে;

খুলিয়া আগল মাতিয়া উঠেছে 

নবীন সে এক হরষে।

জাদু কাঠির শক্তি ছিল,

তোমার টানা চোখের কোণে;

আপন মানার মন্ত্র বলে,

সঠিক আমায় নিয়েছো চিনে।

মন মাতানো শ্রীরূপ তোমার,

এই মনেতে পড়লো ধরা;

চাঁদের আলোর স্নিগ্ধ দ্যুতি,

প্রেমের বাগানে মাতোয়ারা।

সারাদিন ধরি নুপুরের ধ্বনি,

হৃদয়ে বাজালে তুমি,

ছন্দে, তালে, মাতালে মোরে,

তোমাতে মজেছি আমি।



Rate this content
Log in

Similar bengali poem from Classics