মলিন স্মৃতি
মলিন স্মৃতি
হারিয়ে গেছো তুমি মাগো নীল আকাশের গায়,
উঠেছিল ঝড় সেদিন রাতে,
আঁধার নেমেছে জীবন প্রাতে,
করাল যুদ্ধে হেরে গিয়ে মাগো করলে অসহায়।
ছিন্ন করে নাড়ীর টানে চলেই গেছো দূরে,
মায়ার বাঁধন ঘুড়ির সুতো,
ছিড়ে যেতেই ইচ্ছে মতো
ভাসতে ভাসতে ছিটকে পড়েছি স্নেহের জালটি ছিঁড়ে।
স্মৃতির ঘরে উঁকি মেরে এখনো তোমায় পাই,
নিঠুর সময় ভুলতে শেখায়,
স্মরণে অতীত নিষ্প্রভ হয়,
পাথেয় হোক আশিস তোমার এইটুকু শুধু চাই।
