STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

মীন

মীন

1 min
169

আমি মীন, থাকি জলাশয়ে

জলের রানী আমি, নই অসহায় 

দশ অবতারের আমি এক অবতার

কত যে বিচিত্র আমার আকার 

নদী, পুকুর, সমুদ্র সর্বত্র আমার বাস 

ভাত মাছ পেলে, লোকে বলে আর কি চাস ?

আমায় ভালোবেসে লোকে রাখে এক্যুরামে

মনের দুঃখে আমি যে ভজি রামে

কারোর কৌতূহল আমি, কারোর বা আহার

জল যে জগত আমার, কিছু নাই আর

কত পরীক্ষা, নিরীক্ষার সামগ্রী আমি

কত শত লোকের জীনিকাও আমি

জাল , বর্শী, খাডি ফেলে কেউটে

আমায় ধরে খায়, বেসর বেটে

মাছ ভাত খায় যে,সব চেয়ে সুখী সে

অরূপ রতন এর খোঁজে, আমি চলি ভেসে

নিদ্রাহারা নয়ন আমার, পলক না পডে 

এমনি করেই জীবন আমার চলে খুশীর তরে ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract