STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

3  

Manik Goswami

Classics Inspirational

মায়ের জন্মদিন

মায়ের জন্মদিন

1 min
264


মা গো আমার জন্মদিনে এই উৎসব আয়োজন,

নিমন্ত্রিত বন্ধু-বান্ধব, কত আত্মীয় পরিজন।

সাজিয়ে রাখা ঘরটিতে ছায় আলোর রোশনাই,

স্বর্গের পরীর সাথে আমার তুলনা নিশ্চয়ই।

তোমার ইচ্ছেয় মানতে চেয়েছো আমার জন্মদিনে,

আধুনিকতা সরিয়ে রেখেছো সংস্কারটা মেনে।

কেকের বদলে ক্ষীরের পায়েস,মোমের বদলে দিয়া;

মাথার মুকুট সরিয়ে রেখে ভালে চন্দন ছোঁয়া।

দূর্বা, ধানে আশিস দিয়েছো, মাথায় রেখেছো হাত;

তুলনা তোমার হয় না গো মা, আমায় দিয়েছো সাথ।

একটা প্রশ্ন জাগছে মনেতে জন্মদিনে আমার,

এই আয়োজন আমার তরে, কবে মানবে তোমার।

জানি তুমি বলবে এখন, এসেছিস মেয়ে হয়ে;

পরের ঘরে চলে যাবি বলে মন ভরে সংশয়ে। 

জন্মদিনটা হয়তো তখন মানা হবে না আর,

বাপের ঘরের রাজকন্যে, নিজ সংসারে জেরবার।

হয়না কেন পালন আমার মায়ের জন্মদিন,

তুমি বলবে, বুঝতে পারবি, মা হলে সেইদিন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics