STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational Others

4  

Nityananda Banerjee

Classics Inspirational Others

মাংসাশী প্রাণী

মাংসাশী প্রাণী

1 min
269


আজন্ম লালিত বক্ষে দলিতের আর্ত চিৎকার,

শুনি সবাই ; করি না তার কোন প্রতিকার।

মিছিলে মিছিলে পুড়ে সহস্র মোমবাতি,

মৌনতাই যৌনতা যেন অমাবস্যার রাতি ।

কাতরের আর্তনাদ দেখেনি কেউ চোখে,

শোনে নি কানের পর্দা অন্তরালে থেকে,

স্মৃতি হয়ে রয়ে যায় দিনরাত চিরটা কাল,

মুখ বুঁজা সরিয়ে দেয় কলঙ্কের যত জঞ্জাল।

বাঘ সিংহ জানোয়ার; মাংসাশী করিছে শিকার,

এ কোন আঁধারে ঢাকা সভ্যতারে করে অস্বীকার,

নব্য সভ্য ভব্যজন ধরণীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব,

মাংস লোভী চিরকাল বৃদ্ধি করে কামনা সুগ্রীব ।

বহুভূক সর্বগ্রাসী সর্বভূক অগ্নির লেলিহান শিখা,

দগ্ধায় মনের আঁচল সভ্যতার শ্রেষ্ঠ পাদটীকা ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics