STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

মানি

মানি

1 min
212

আজকাল সবার মানি চাই

মানি না থাকলে সম্মান নাই

মানি না থাকলে দুনিয়া অচল

মানি  যেন সবার শক্তি ও বল

মানির জন্য যত ঝগড়া ফিসাদ

মানির জন্য ভাইয়ে বন্ধুতে বিবাদ

মানি থাকলে ভালোবাসার নাটক

মামীর জন্য লোকে রাখে বন্ধক

মানির জন্য শিশু-যুবতী বেচাকেনা

মনে থাকলে লোকে কিচ্ছু বোঝেনা

মানি দিয়ে হয় যে চাকরি প্রমোশন

মানির জন্য সবার যত টেনশন

মানির আগে সম্পর্ক যে মূল্যহীন

মানির দায় ভিটামাটি ছাড়ে প্রতিদিন

মানির ফাঁদে ওগো পড়লে পরে

লোকে ধরাকে যে সরা জ্ঞান করে

মানির এ  হেন মায়াবী  শক্তি

তার থেকে লোকে পাবে কি মুক্তি

মন বলে মানি তে ঘুরছে দুনিয়াটা

মামির জন্য যেন বেঁচে আছে প্রাণটা ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract