STORYMIRROR

Gopa Ghosh

Romance Others

3  

Gopa Ghosh

Romance Others

#lovelanguage

#lovelanguage

1 min
723

মন খারাপ

মাঝে মাঝে ভালোলাগাটা

ভালো লাগে না,

তখন মন খারাপের সাথে

সঙ্গ দিই,

কখনো মন খারাপকে 

পোস্টমর্টেম করি,

দেখি খারাপের ভিতরে

আছে ওই ভালো লাগা,

আছে ভালোবাসা,

ভালোবাসার কোনো খামতিতেই

খারাপ হয় মন,

সবার জীবনের সাথে

জড়িয়ে আছে ভালোবাসা,

কেউ পায়, কেউ পেয়েও

তা অবহেলায় সরিয়ে দেয়

মন খারাপ ভালোবাসার

আর এক পিঠ,

যার সাথে জুড়ে আছে,

মন খারাপ কে জয় করার

এক অনন্য উপায়।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance