STORYMIRROR

Abhijit Halder

Fantasy Inspirational Others

3  

Abhijit Halder

Fantasy Inspirational Others

কথা তবুও বিরহ

কথা তবুও বিরহ

1 min
132

তুমি মুখ ফিরিয়ে নিলে

ছেড়ে গেলে আমায়

হয়তো আর কোনো দিন

আসবে না এমন সময়!

এই অবেলায় ফুরোলো পথ

পেরিয়ে গেলাম শহর

শিশু ছিলাম বৃদ্ধ হলাম

আর সবই পুরানো হলো

না পাওয়ার ভিতরে

অনেক কিছু পাওয়ার মতো।

রাত জেগে জেগে প্রহরী হলাম

ল্যাম্পপোস্টের আলোয় পৃথিবী দেখলাম

বুকের ভিতর তারারা মারা গেলো

চৈত্রের আগুনের চোখের আঙিনায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy