STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational Others

3  

Manik Goswami

Classics Inspirational Others

কষ্ট নিরাময়ে

কষ্ট নিরাময়ে

1 min
7


মনের মাঝারে আঘাত হানে হৃদয় বিদারী কথা,

হতাশায় ভরা দীর্ঘশ্বাসে ভাসে মনস্তাপের ব্যথা।

পুঞ্জীভূত কষ্টের কোপে ঝরে নীরব অশ্রুধারা,

শ্রাবনের ধূসর মেঘে বেদনায় সিক্ত জলধারা।

বুকের মাঝের কষ্টগুলো মোচড়ায় অবিরত,

অতি সহজেই নিরাময় নেই মনের গভীর ক্ষত।


ভালোবাসার মধুর পরশ মোছাবে অশ্রুজল,

মনের গভীরে প্রস্ফুটিত ভরসার শতদল ।

প্রকাশিবে মুখের হাসি, কথায় ফল্গুধারা,

মনোরম পরিবেশে জীবন রবেনা ছন্নছাড়া।

ব্যথার আকাশে, আলোর ঝলকে তড়িৎ চমক দ্যুতি,

ভেঙে অভিমানে, ব্যথা প্রশমনে, অপরূপ অনুভূতি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics