STORYMIRROR

Noor-A-Tahir Arabi

Abstract Others

3  

Noor-A-Tahir Arabi

Abstract Others

ক্ষমাকরো প্রভু-(নূর-এ-তাহির আরাবি)

ক্ষমাকরো প্রভু-(নূর-এ-তাহির আরাবি)

1 min
12


ক্ষমাকরো ওগো খোদা আমার,

মোরে ক্ষমা করো তুমি।

সারাজীবন জেনে না জেনে,

পাপ করিয়াছি আমি।

মোহের ঠুলি দু’চোখে বাঁধি,

ছিলাম আমি অন্ধ।

তাই বুঝি আজ আমার জন্য,

তোমার দুয়ার বন্ধ।

বন্ধ করোনা দয়ার দুয়ার,

আমিতো নিঃস্ব আজি।

আজ হতে তোমার সকল হুকুম,

আমি পালন করতে রাজী।

আমার অন্তরেতে তুমি ছিলে,

দেখতে তোমায় পাইনি।

সবার পানে চেয়েছিনু,

তোমার পানে চাইনি।

মাতাপিতা ভাই বন্ধু,

যত আপনজন।

যাদের সাথে ছিল আমার,

প্রাণের মনের বাঁধন।

যাদের মনের স্বাধ মেটাইতে,

ভুলিযা তোমার কথা।

প্রতিনিয়ত করিয়াছি পাপ,

তোময় দিয়েছি ব্যাথা।

তারাই আজিকে আমায় দিয়াছে,

চিরতরে পর করে।

এসব ভাবিলে রাগে দঃখে আজি,

মরিতে ইচ্ছে করে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract