STORYMIRROR

Aparna Chaudhuri

Classics Inspirational

3  

Aparna Chaudhuri

Classics Inspirational

কোলকাতা

কোলকাতা

1 min
70


আজ শহরে আবার বৃষ্টি নামবে

এস্প্লানেডের কোবেল স্টোন

হবে আবার স্নিগ্ধ স্নাতা

গড় এর কৃষ্ণচূড়া রা

আবার আগুনে ভরে দেবে ক্যানভাস.

আজ শহরে আবার বৃষ্টি নামবে

গঙ্গার ঢেউ এর স্বচ্ছ জলে

আবার খেলে উঠবে শুশুক

গাছে গাছে সবুজ পাতার মেলায়

মেতে উঠবে কলকাকলি.

 আজ শহরে আবার বৃষ্টি নামবে

ধুয়ে যাবে বহুদিনের

জমে থাকা ধুলোবালি

সেজে উঠতে হবে আবার নতুন করে

তিলোত্তমা কে.

পারবে কি তুমি

আবার এমন করে ভিজতে?

পারবে কি তুমি?

এমন করে নিজেকে নির্মল করে নিতে

পারবে কি তুমি?

কোলকাতা ?

 

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics