STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

কল্পনা

কল্পনা

1 min
547

দু’হাত ছড়িয়ে

তুমি আকাশ চাও। 

পাখির ডানায় 

তুমি বাতাস চাও। 

ডুবিয়ে পাথরফাটা রোদ্দুর বৃষ্টির ছাতা মাথায় 

অধিকার চরাচর আশ্রয় মোড়া গাঁথায়

দিনানুদিনের পাপক্ষয় মঙ্গলময় লগ্ন ধারায় 

দু’হাত 

দ্রবিন দ্রাবিত ভেজা মাটির নিচে বীজের ব্যাপ্তি ধানের ভেতর চালের মুক্তি 

আল ক্ষেতের ঢেঁকিতে ঢেঁকিতে ক্ষুধার বৃত্তি সন্ততির বেঁচে থাকার শুক্তি। 


বুদ্ধির ঘাস পাথরে তুমি বেপরোয়া বিপ্লবী হাওয়া মৃত্তিকার  মুগ্ধ ভাপে  

দু’চোখ জাগিয়ে ঘামের জলতরঙ্গে কলকারখানার ধ্বনির বাজনার ধাপে।  


আগামী দিনের মানুষের শিল্পে মানুষ শিল্পপতি 

কল্পনার কর্মযোগ বাস্তব পুনবার্সন  প্রতিশ্রুতি।    


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics