STORYMIRROR

Subrata Nandi

Romance Classics

3  

Subrata Nandi

Romance Classics

কিস ডে

কিস ডে

1 min
569

#চুম্বনের সান্নিধ্যে

বৃষ্টিভেজা রাতে প্রথম প্রতিশ্রুতি,

সাজানো স্বরলিপিতে ছিল নিঃসঙ্গতা,

বেহিসাবি অভিসম্পাতের ঢেউ জীবনের জোয়ার ভাঁটায়;

নির্ঘুম রাতে চোরাবালিতে আটকে গোপন কথকতা, 

হতাশার কাছে লক্ষ্যহীন অনুরাগের ছোঁয়া;

দৈনন্দিন বিষণ্ণতার চিত্রপট অহর্নিশি।

তোমার দৃশ্যায়নের প্রবেশপত্রে অনন্য অনুরণন,

অস্তমিত হিম শীতল মনে রামধনুর উন্মেষ,

প্রেয়সীর সুগন্ধি সুবাসে আন্দোলিত জীর্ণ মন;

ভেঙে যাওয়া স্বপ্নের মাঝে হঠাৎই মরূদ্যান!

বিবর্ণ প্রেমের মুহূর্তগুলো আবারও সৃষ্টিসন্ধানী;

মনের স্মৃতিকোণায় বসন্ত ফাগুনের ঘ্রাণ!

মানবিক দূরত্বটা কমিয়ে দিই চুম্বনের সান্নিধ্যে,

ভোরের আলোয় চুম্বনে এঁকে আগামীর সনদপত্র।

চুম্বন দিবস পালিত হোক আমৃত্যু,

সেই গোপন জবানবন্দীতে নিমজ্জিত হই চুম্বনের মানসিকতায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance