STORYMIRROR

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

3  

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

খোলা মনে

খোলা মনে

1 min
131


যেদিকে তাকাই আমি

শুধুই বিরহ লেখা

মিথ্যা হয় সমস্ত ছোটাছুটি

পায় না আশার দেখা।

 অন্ধকারের কালো মেঘ

ফুঁড়ে ফুঁড়ে এগিয়ে আসে

জীবনের পাতার দিয়ে

থাকে না তখন মনের দিশা।

নিশাচর প্রাণীর লাল চোখে

নিদারুণ যন্ত্রণা খোদাই করা

সে ও হতে চাই উন্মুক্ত, স্বাধীন

যদি না থাকতো হানাদার।

দূর সীমানার ধূলো বলে যায়

খোলা মনে উন্মুক্ত হাওয়া,

নীল সমুদ্রের মাঝে মাঝে

কিছু চাওয়া থেকে যায়?

    

প্রকৃতির বিরহের কলম

আমাকে বলে যায়

অশান্ত ভয়ের রেখা

কখন আসে যায়।

উন্মুক্ত হতে গিয়ে

শুধুই বিরহ জ্বালা

চোখের ভাষার আগুন

 জ্বালিয়ে দেয় পাতাকে।

 প্রান্তরে প্রান্তরে সবুজ ঘাসের

ডগায় শিশিরের সোনা রোদ

এঁকে দেয় জীবনের ছবিকে

  খোলা মনে, উন্মুক্ত হাওয়াতে।

 

ফাগুনে গুঞ্জন গায়

অতীত পাখির সমাবেশে,

কৃষ্ণচূড়ার লাল ফুলে

লিখি বেদনা খোলা মনে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract