খোদা যদি রাজি হন
খোদা যদি রাজি হন
খোদা যদি রাজি হন
মোঃ সবুর মিয়া
হে মানব ডাকো তোমার প্রভুকে,
এই ধরায় যত দুষ্কর্ম করিয়াছো -
তাহা যে তোমায় করিয়াছে দোষী খোদার দরবারে।
অশ্রু ঝড়াও আঁখি মেলে,
বারংবার মার্জনা প্রার্থনা করো।
খোদা যদি রাজি হন,
তবেই যে পাবি মনের ক্রন্দনের অবসান।
ক্ষুদ্র জীবন লইয়া এসেছো রঙের খেলায়,
মনেরি স্বাদ মেঠানোর জন্যে
বিধির আরাধনা করলে না অবহেলায়।
দু'দিনের সংসারের মায়ায় পড়িয়া,
নাহি করো ইবাদত।
মরণের আগে পুণ্যের হিসাবের গড়ো ইমারত।
ডাকো তোমার প্রভুকে,
মনে করো বিনাশের কঠোরতা।
খোদা যদি রাজি হন -
পরকালের অসীম সময়ে পাবি যে দেবলোক।
ব্যথিত হও ক্ষুধাতুর শিশুর চিৎকারে,
আশ্রয় দাও ভূমিহীন মাতাকে।
আপন সহোদরের সুখের দিনে শুক্রীয় জ্ঞাপন করো।
খোদা যদি রাজি হন -
কোনো এক সনে সুখের জয় ধ্বনি
আসিবে ফিরে তোমা পানে।
আজি নিঃশেষ করো মনের পশুত্ব,
এই ভবে গড়ে তোলো আবারও মনুষ্যত্ব।
মানুষের পাশে রহিবে যে -
তাহার নেই যে ভয় শত সংঘাতের।
খোদা স্বয়ং খুশি হইয়া তোমায় করিবে সওগাত।
আপন কর্ম ধাবিত করো সঠিক পথে
খোদা যদি রাজি হন -
অমরাবতীর সুখের আবাস পাবেই ওপারেতে।
(সমাপ্ত)
তারিখ: ২৫/০৭/২০২১,
রাত ১১:২০ পি.এম.
(গ্রাম: রাহেলা, উপজেলা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।)
