STORYMIRROR

মোঃ সবুর মিয়া

Comedy

4  

মোঃ সবুর মিয়া

Comedy

জোনাকি

জোনাকি

1 min
4

চতুর্দিকে আবছায়া,  নিশ্চুপ রজনী তে

মোর বাতায়নের ওই ছোট্ট ছিদ্র দিয়ে 

চাক্ষুষ ভেসে বেড়াচ্ছে কিছু আলোক রেখা।

ব্যস্ত তম নিশীথে ওরা কে গো

এখনও মনের সুখে ঝলমল করছে!! 

আহ কি চমৎকার!  

মোর আঁখি মেলে ঝলমলে বাতি দেখিয়া হয়েছি ব্যাকুল।


সমস্ত প্রাণী স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে

শুধু আমি জাগরণ রয়েছি

তমিস্র নিশীথে ওই রমণীয় সৌন্দর্য

নয়নের পানে দেখিব। 

নির্ঘুম রাত্রিবাস  

আঁধার রাত্রির সমস্ত কৌতূহল কুড়াইয়া নিতে

শায়ন সজ্জা বিসর্জন দিয়ে ভিখারি ভেসে

মোর দোয়ার খুলিয়া নির্জন বাগিচায় খুঁজিয়া খুঁজিয়া হয়েছি ব্যাকুল

ওই একবিন্দু আলোক রেখা পেয়ে। 


মোর হস্তে কিছু আলোক বিন্দু হয়েছে বন্দি।

লোচন দৃষ্টিতে  দৃঢ়ভাবে দেখিয়া মোর অন্তর্দেশ থেকে ধ্বনিত হয়

এই আলোক বিন্দু আর কিছু নয়

এটা হলো জোনাকি পোকা।


.                       সমাপ্ত

তারিখ ২৮/১১/২০২০ ; 

(গ্রাম: রাহেলা, উপজেলা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।) 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy