অভিযোগ
অভিযোগ
অন্তর ক্ষত করিয়া
অবয়বে দিলি ওষুধ লাগাইয়া।
জানো নি তুমি-
এই ক্ষতস্থান লাগে না যে জোড়া !
অন্তরের সাথে যদি অন্তর
আসঁজিত হইয়া যেতো
তব কখনও আসিতো না অনৈক্য ।
দৃঢ় ভাবে মনস্থির করিয়া বলো তো
প্রিয়র প্রতিটা শাসন কি -
সফলতার এক একটি আগাম বার্তা কিনা !
তব কেনো এত দ্বিমত!
আছে কি এর উত্তর !
_________০_________
