সময় চলে যাচ্ছে
সময় চলে যাচ্ছে
' সময় চলে যাচ্ছে
' সবুর আহমেদ
✍দিনের দিন চলে যাচ্ছে বেহিসাবিতে।
আমি এখন করবো, তখন করবো -
মূলে আমি কিছুই করিনি।
কিবা আমি পার হবো পুলসিরাতের সরু পথে।
আমি আসছি ভবে নিষ্পাপ হয়ে,
যাবো এখন পাপে পূর্ণ হয়ে।
কি করিলাম এই ভবেতে ,
একবার নি তা ভেবে দেখি।
এই রঙ মহলে ছুটে চলেছি,
আখিরাতকে ভুইলা গেছি।
যাবার চিঠি চলে এসেছে,
এখন আর কিবা করিবো।
সাধের দিন দিলাম পেরিয়ে,
কতই না অজুহাত করিলাম ভবে।
করিব আরাধনা, আজ না কালকে।
এভাবেই দিন গেলো ফুরিয়ে।
কি নিবো যাবার বেলায়,
কিবা দিবো সাধের ধরায়।
কতই না পিরিত করিয়া গেলাম।
যাবার যাত্রী কে বা হবে।
আপন হাতে তৈরি করিলাম
বিশালাকার অট্টালিকা,
সাথে নিবো শুধু তিন টুকরা কাপড়।
কেনো পড়ছিলাম ভবের মায়াতে।
একজনের আশায় থাকিয়া,
কতই না সময় দিলাম পেরিয়ে।
একবারও ভেবে দেখিনি,
যাবার জোগাড় এখনও গড়িনি।
শৈশব, বাল্য, যৌবনকাল
একেক করে দিলাম পেরিয়ে।
বৃদ্ধ কাল চলে এসেছে,
এখন আর কিবা করিব।
কি করিলাম সাধের দিনগুলো,
ভাবিলে শুধু চোখে অশ্রু ঝড়ে।
দিনের দিন চলে যাচ্ছে আমার বেহিসাবিতে।
' #সমাপ্ত #
ভূগোল বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।)
