নিশীথ রজনীতে
নিশীথ রজনীতে
চারদিকে নিস্তব্ধতা।
সকলেই নিদ্রায় হারিয়ে গেলো।
নেই কোনো জনতার আনাগোনা।
শুধু সজাগ রয়েছে গগনের চন্দ্র,
তারকারাজি আর জোনাকি পোকা গুলো।
আঁধার রজনীতে একটু খানি আলো
মিট-মিট করে জলছে।
একটু বাহিরে উঁকি দিয়ে
নিঝুম রাতের এসব সৌন্দর্য দেখিয়া মুগ্ধ হই।
দিবসে দিনমণি যেমন
নিজ রূপে আলোকিত করে ধরাকে।
তেমনি নিশীথে চন্দ্র, তারা আর জোনাকি পোকা
আঁধার রাত্রিতে একটু আলো দিয়ে এর মাধুর্য দেখায়।
এদিক ওদিক তাকিয়ে দেখি
সমস্ত সৃষ্টিজগত স্বপ্নে হারিয়ে গেছে।
শুধু একা বসি এই আনন্দ উপভোগ করি।
হবে কি কেউ সঙ্গিনী ,
মোর পাশে বসি গগনের তারা গুনবে।
আঁধার রজনীতে দুজনা তারার সাথে
কথোপকথন করবো।
চাঁদের হাসিতে দুজনা হাসি দিবো।
নিরবতায় নতুন করে ভালোবাসার রঙ মাখামাখি করবো।
_________সমাপ্ত__________
