STORYMIRROR

মোঃ সবুর মিয়া

Drama Romance

4  

মোঃ সবুর মিয়া

Drama Romance

বক্ষে ব্যথা

বক্ষে ব্যথা

1 min
1

 .        বক্ষে ব্যথা 

.       সবুর আহমেদ


 মনেরি মধ্যখানে হাজারো স্বপ্ন আঁকা , 

যদি ভাঙ্গে প্রিয়জন তাহা হবো যে একা । 

প্রতি প্রহরেই নতুন স্বপ্নের আলপনা  রাঙ্গানো হয় ,

কে জানে তা অতি শীঘ্রই হবে যে ক্ষয় ।


আজি সমস্ত স্বপ্ন সবই তো রয়েছে প্রিয় কে ঘিরেই,

আসে যদি ফারাক সে কি ভুলে যাবে সব স্মৃতি অচিরেই !


এই অদমনীয়  বসুধায় সব প্রেরণা কি  বিলাসিতা ,

তাই তো নিষ্ফল কহনে এত বিভাজনতা । 

মনের মিলন যদি হয় মনেরি সাথে,

তব তা কিসে ভুল বিবেকের ঘাটে ।


মৃদ্য মনের মানব ভালবাসায় বিরোধী অহোরাত্র ,

ওরা যে অজ্ঞ কিবা করিবে কদর দিবারাত্র ।


যদি সমর নিবেদনে জয় হতো ভালোবাসা,

বক্ষের সমস্ত ব্যথা ছুড়ে ফেলে গড়ে নিতো নতুন বাসা ।  

 

সকল ব্যথারই নিঃশেষ রয়েছে খানিকক্ষণ পর,  

বক্ষের ব্যথা রয়ে যায় আমরণ কিবা বাধিবে সুখের ঘর । 


লোচন জলেই যদি ফিরিতো প্রিয় ,

তব দৃঢ় ভাবে বলিত সবাই ,এক প্রহর কাঁদাই যে শ্রেয় ।


অদ্য বলিয়া যাচ্ছি হে দরদী ,

আর দিয়োনা বক্ষে ব্যথা মৃত্যু অবধি । 

মানুষের প্রেমে মানুষই এগিয়ে যাবে।

আজি পণ করে যাও, বক্ষের সুখ ফিরিয়া আনিবো যদিও হয় মরণ ।


(সমাপ্ত) 


তারিখ : ৩১/০৭/২০২১ 

রাত ১১:৩৫ পি.এম.


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama