STORYMIRROR

Supratik Banik

Drama Tragedy

4  

Supratik Banik

Drama Tragedy

নোনা জল

নোনা জল

1 min
15.6K


জল দিলাম মাটিতে একটু

ভ্রুণটা বাাড়ছে।

অল্প অল্প করে..

আজ ওটা চারা..

আরো জল দিলাম ..

এবার আরো বেড়ে,

শিকড়শুদ্ধ গাছ।

অনেক ঘামের ফসল।


কিন্তু বড় গাছ তো..

এখন তার আবার নোনা জলে কাজ হয় না!

পাশের বাড়ির রাজীব দেখলাম

ট্যাক্সি খুঁজছে উইকেন্ডের সকালে।

লক্ষ্য -পাড়ার প্রিয় জেঠু জেঠিমার ঠিকানা পরিবর্তন

বৃদ্ধাশ্রম।

শীতের সকালে চশমা ঢাকা চোখ থেকে এক ফোঁটা

সেই মাটিতেও পড়লো।

এইটা .. আবার নোনা জল নয় তো??


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama