নতুন গাইঁ
নতুন গাইঁ
নতুন গাঁই
মোঃ সবুর মিয়া
কে আছো ভাই জলদি আই,
আজকে যাবো সবাই মিলে নতুন গাঁই।
যেথায় আছে নানা প্রসূন,
দেখিয়া হলাম মুগ্ধ হায়!
তুমিও নাও আমিও নেই,
এবার চলো গৃহে যায়।
দাঁড়াও ভাই আর খানিকক্ষণ,
ঐ যে দেখো শিউলি ফুলও!
কেউ আছো নি ধরতে তাই,
ছোট্ট মেয়ে কুসুম ভুজে নিলো আরও।
আহ! কি সুভাষ লাগছে ভাই,
বিলাসী কাঞ্চন হেরে যায়।
চলো এবার ফিরে যায়,
আবার আসিবো মোর অভিপ্রায়।--
দু'হস্তে মোর পুষ্প কানন,
সুমিষ্টে মোর বলছে হৃদয় -
হৃদ-বাগিচায় বসতি গড়েছে রম্য কুসুম।
তাই তো আবার পণ করিলুম,
ঐইরূপেতেই সবাই যাবো নতুন গাঁই।
_______________সমাপ্ত________________
তারিখ: ১৯/০৭/২০২১ সময় - রাত ৯:৪৫ পি.এম.
( গ্রাম: রাহেলা, উপজেলা বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ)
