STORYMIRROR

মোঃ সবুর মিয়া

Romance Tragedy

4  

মোঃ সবুর মিয়া

Romance Tragedy

স্মৃতির ফ্রেম

স্মৃতির ফ্রেম

2 mins
3

স্মৃতির ফ্রেম

মোঃ সবুর মিয়া


আমারও তো মনে ছিলো তোমার আলপনা, 

যাহা মোর অন্তর প্রতি প্রহরে 

নতুন ভাবে রাঙিয়ে দেই।


তোমারি সুশ্রী কহন এখনও মোর কর্ণে-

 ঝুমুর ঝুমুর শব্দে বিমোহিত করে। 

প্রতি নিশীথে মোর আঁখি চেয়ে থাকে৷ 

অন্তরীক্ষের বিশালতায় এক বিন্দু তারার মেলায় তোমার আভাস৷ 


এখনও নয়নের পানে ভেসে আসে 

তোমারি মায়াবী বদন। 

যাহা মোর পাঁজরে বরাবরই কাঁদে।


ও প্রিয় ! মনে পড়ে কি মিষ্টি দিনের কথা ? 

এত সুখ, এত প্রেম, এত ভালোবাসা, এত মায়া। 

যাহা প্রতিক্ষণ মোর সিনায় বেজে ওঠে। 


এই তো ক'দিন আগে, 

দুজনা কতই না প্রেমের সাগরে ডুবে ছিলুম -

তুমি আমায় ভাসিয়েছ মায়াজালে। 

আমিও ব্যাকুল তোমার মায়ায়। 


এই স্মৃতি আমরণ আমারি থাকুক, 

তুমি নাই বা রেখো মনে। 

নতুন সুখের লাগি -

চোটে চলো দিগন্তে দিগন্তে। 


এই প্রেমি নাহয় অপেক্ষায় রহিল মরণের আগে! 

যাহা সমস্ত বসুধায় লিখে যাবে -

শত জ্ঞানীগুণী মহাজন। 

তবে যদি মোর তৃষ্ণার্ত হৃদয় পূর্ণতা পাই।


মরণেও বাঁচি আমি সদা জনতার মুখে -

সবাই গাহে মোর বিরহের সান৷ 

যাহা রয়ে যাবে স্মৃতির ফ্রেমে এই বসুধায়৷ 


মোদের প্রেমময় কল্প কথা গেয়ে যায় ধরা, 

তা কি এখনও তোমার মনে দেই না সাড়া ! 

কত ছিলে প্রতিজ্ঞায় অটল, 

আসবে না দুজনের ফাটল।


কতই না রঙিন স্বপন -

গেঁথেছি গলে তোমায় আপন। 

সবি আজ স্মৃতির ফ্রেমে বন্দী হলো৷ 


আমারি মনের চরম বাসনা, 

মোদের প্রেমময় গল্প গেয়ে যাক 

প্রতি জনে জনে। 

যা শেখায় ধরায় প্রেমের জীবন্ত বাঁধন। 


আমি নীল আকাশে বসে আনন্দে উল্লাসিত হব, 

বলিব চিৎকার করে, 

দেখো প্রিয় দেখো, 

জনতা আজ মোদের প্রেম প্রচার করতে উল্লাসিত। 


এত আনন্দ, এত সুনাম - 

সবি স্মৃতির পাতায় লিখে গেলুম।

গাহি প্রিয়ার গান, গাহি প্রিয়ার সান। 


________সমাপ্ত_______


তারিখ: ২২ আগস্ট ২০২৬ খ্রিঃ ৷ 

গ্রাম: রাহেলা, উপজেলা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ৷


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance