STORYMIRROR

যুবক অনার্য

Tragedy

3  

যুবক অনার্য

Tragedy

কেউ

কেউ

1 min
132


তুমি চলে গিয়েছিলে কারণ 

তোমার চলে যাবারই কথা ছিলো

থাকবার কথা থাকলেও তুমি চলেই যেতে

অথচ প্রতিবার বলতে তুমি কখনো ছেড়ে যাবে না 

ভুলে যাবে না কখনোই

আসলে এসব হলো প্রেমের মুখস্থ পাঁচালি

প্রেম করতে হলে এসব রপ্ত করে নিতে হয় 

তুমিও তা-ই নিয়েছিলে

তুমি চলে গিয়েছো বলেই আজ 

নিজেকে নিঃসঙ্গতার পাশে বড়ো বেশি সঙ্গীহীন মনে হয়

যদিও নিঃসঙ্গতার চেয়ে বড়ো কোনো সঙ্গী নেই

আমার এরকম একাকী জীবন

শুধু তুমি চলে গেছো বলেই তো?

তুমি চলে গিয়েছো বলেই বুঝতে পারি- 

একদিন তুমি ছিলে

চলে গিয়েছো বলেই বুঝতে পারি-

তুমি আসলে ছিলেই না কোনোদিন


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy