STORYMIRROR

যুবক অনার্য

Classics

4  

যুবক অনার্য

Classics

স্বপ্ন

স্বপ্ন

1 min
22



যদি বলতেই হয় বলো এমন এক স্বপ্নের কথা 

যে স্বপ্ন সকলের 

যে স্বপ্ন স্বপ্নের কথা বলে 

যে স্বপ্নে তুমি আছো আমি আছি  

যিনি নেই আছেন তিনিও 

এমন এক স্বপ্ন যে স্বপ্নে বুকভরা স্তন 

স্তনের ভেতরে শালদুধ  

সাদা ভাত ভাতে দুধ দুধে সর

যে স্বপ্নে তোমার দুঃস্বপ্নে 

আমার পাঁজরে বেজে উঠবে কর্কট ক্ষত

তোমার কান্নায় লেখা হবে 

আমার আবর্ণ অশ্রুর প্যানোরামা

এমন স্বপ্ন এক

যেখানে ভিনদেশি কেউ বলবে না

অমুককে চেয়ারটা দাও চেয়ারে বসিয়ে রাখো

তমুককে লাথি মারো সরিয়ে দাও চিরতরে

যে স্বপ্নে আমরাই অভিভাবক আমাদের 

অন্য কোনো দেশ নয় জাতি নয়

এমন স্বপ্ন এক যেখানে অন্য কেউ নয় 

যদি মারতেই হয় তো আমরাই যেনো 

মারতে পারি আমাদের পোঁদ


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics