STORYMIRROR

যুবক অনার্য

Classics

4  

যুবক অনার্য

Classics

শহিদ ওসমান হাদি

শহিদ ওসমান হাদি

1 min
21



গ্রীষ্মের দাবদাহে এক গ্লাস ঠান্ডা জল 

হতে চেয়েছিলো সে

আষারে তুমুল বর্ষণে 

মাথার উপরে একটি অদম্য ছাতা 

হতে চেয়েছিলো সে

শরতে নদীনগ্নঘাসে সাদা সাদা কাশফুল 

আকাশে অহিংস মেঘ 

হয়ে

ভাসতে চেয়েছিলো সে

হেমন্তে নবান্ন-উৎসব

ফসলের সোনালি রূপালি গান

হতে চেয়েছিলো সে

প্রচন্ড শীতের রাতে 

খড়ের নাড়ায় এক টুকরো আগুন 

হয়ে 

জ্বলতে চেয়েছিলো সে

বসন্তে কোকিকের ঠোঁটে 

স্বাধীনতার কুহু হয়ে বাজতে চেয়েছিলো সে


দাসত্বের মানচিত্রে লড়াইয়ের জায়নামাজ 

হতে চেয়েছিলো সে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics