STORYMIRROR

যুবক অনার্য

Classics

3  

যুবক অনার্য

Classics

তার নাম খালেদা জিয়া কিংবা বাংলাদেশ

তার নাম খালেদা জিয়া কিংবা বাংলাদেশ

1 min
52



আমি রাজনীতির লোক নই

আমি কবিতার লোক

রাজনীতির লোক না হলেও যিনি কবিতার লোক 

তাকে রাজনীতির খোঁজ রাখতে হয় কবিতার খাতিরেই

আসলে কবিতার খাতিরেই আমি 

খোঁজ রেখেছিলাম রাজনীতির 

খোঁজ রাখতে গিয়ে দেখি আমার দেশের রাজনীতিতে একজন রাজনীতিবিদ দেশ আর গণতন্ত্রের জন্য 

বরণ করে নিয়েছিলেন অসুস্থতা আর কয়েদি জীবন

তিনি চাইলেই সেইফ এগজিট নিয়ে থাকতে পারতেন ভালো- বিদেশ-বিভুঁই

তিনি তা করেন নি 

দেশপ্রেমিক বলেই 

থেকে গিয়েছিলেন দেশেই

দেশের মানুষেরা তাকে আপোষহীন দেশনেত্রী বলেন

আমি কবিতার লোক জন্যেই ভবিষ্যৎ দেখতে পাই

দেখতে পাই যে আমার দেশের একজন মানুষ

যিনি সমগ্র পৃথিবীতে জায়গা করে নিবেন 'গণতন্ত্রের মা' - এই নামে

আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন 

তার নাম খালেদা জিয়া কিংবা বাংলাদেশ


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics