STORYMIRROR

NILAY CHATTERJEE

Abstract Classics Others

4  

NILAY CHATTERJEE

Abstract Classics Others

জন্মাষ্টমী

জন্মাষ্টমী

1 min
4


            আজ শুধু কৃষ্ণর জন্মদিন নয়

              কৃষ্ণ ভজনার দিন

           কৃষ্ণকে শুধু আপন করার দিন নয়

            কৃষ্ণময় তার দিন ।

           আজ শুধু অষ্টত্তর শতনাম জপের দিন নয়

            আরো কয়েকশ নাম রাখার দিন

         তাঁকে যতো ভালবাসতে পারব

           ততো তিনি আসবেন কাছে

          তিনি এসেছিলেন কংসমামা কে বধ করতে

          সে উদ্দেশে করেছিলেন অনেক বধ ।

          আজ তো লাখো কংস সমাজে

           সবই তাঁকে করতে হবে বধ শান্ত মেজাজে

            বসুদেব আর দেবকীরা আজও

            কাঁদছেন ঘরে ঘরে সন্তানের তরে

           বেখোয়াড়ে প্রাণ যাচ্ছে যাদের

           সারা দেশে নির্জনে অন্ধকারে !

      সারা দেশ আজ উত্তাল বিচার চাই.........

     ' মহামায়া ' ! একবার আসুন ----বলুন

   ----- 'তোকে বধিবে যেই গোকুলে বাড়িছে সেই !'



Rate this content
Log in

Similar bengali poem from Abstract