STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

জীবনটা যেখানে যেমন

জীবনটা যেখানে যেমন

1 min
9

জীবনটা যেন একটি সমুদ্রের ঢেউয়ের মতো, জল থেকে বেরিয়ে আসে

ছুঁয়ে দিয়ে কূল ,আবার যে সে

জলেতে গিয়ে মেশে ।

কখনো আবার সে বেলাভূমি পরে

আছড়ে আছড়ে পড়ে ,

ক্ষনিকের দুঃখ ভুলে সে আবার

ফুলে ফুলে নেচে ওঠে।

কখনো সেই রত্নাকর হয়ে

 খুশি বিলিয়ে দেয়,

 নিজের ধর্ম রক্ষা করে সে

নিজেকেই সমর্পণ করে দেয়।

এই সংসার একটি আশার নৌকা,

 সবাই যে বণিক,

গেল চলে কত জ্ঞানী গুণী

আমরা তাদের পথ ধরি ।

তাই জীবন যে একটি বিশাল সাগর

সুখ ,দুঃখ হয়ে আসে ।

উভয়কে নিয়ে চলতে শিখলে

খুশিতে জীবন হাসে ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract