জীবন এক শিক্ষক
জীবন এক শিক্ষক
জীবন আমায় দিয়েছে শিক্ষা
মানুষে বাসতে ভালো ,
প্রাণের প্রতি সেই তিতিক্ষা
বনে আজ চমকালো ।
একটি গাছ একটি প্রাণ -
মানব পশুর মিত্র ,
সকল জীবে দিতে সুঘ্রাণ
এঁকে যাই পটচিত্র ।
জীবন আমায় দিয়েছে শিক্ষা
ভেসে যেতে প্রতিকূলে,
দিয়েছে আমায় মুষ্টি ভিক্ষা
চেতনার প্রতি ফুলে ।
জীবনই আমার শিক্ষা গুরু
আমি জীবনের ছাত্র ,
জীবন যেদিন হয়েছে শুরু
হয়ে গেছি প্রিয়পাত্র ।
হে নমস্য জীবন আমার
শিক্ষক বিবেক বোধের ,
শিল্পী তুমি মরণে থামার
কর্মী যে প্রতিরোধের !
জীবন যেমন একলা চলে
মরণের পিছু পিছু,
সতত তোমার কথাই বলে
ত্বরণের কথা কিছু ।
