STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

জাদু

জাদু

1 min
144

মাগো তোমার হাতের জাদু পরশে 

আমাদের জীবন ভরে যে হরষে

চাঁদের জোছনার জাদুর ছোঁয়ায়

প্রকৃতির সবকিছু অপূর্ব দেখায়

সূর্যোদয় সূর্যাস্তের জাদুর মায়ায়

আকাশে অদ্ভুত রং খেলে যায়

মিঠা মিঠা জাদুর কথার কবলে

কতই না চঞ্চকতা চলে ছলে

চোখের জাদুতে লোক মন হারায়

কালো কুন্তলে প্রেম গো ভরে নায়

হাসির জাদুতে হৃদয় যে টানে

গানের জাদুতে মন নেয় কিনে

ফুলের জাদু মাখা মিষ্টি সৌরভে

মৌমাছির জীবন ভরে গৌরবে

আকাশে ওই যে রামধনু আঁকা

বিচিত্রবর্ণে সে যে জাদু মাখা

বসন্তের জাদুর ছোঁয়ার প্রভাবে

পৃথিবী ভরে গো নানা বৈভবে ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract