STORYMIRROR

Atanu Ganguly

Abstract Fantasy

4  

Atanu Ganguly

Abstract Fantasy

জাদু

জাদু

1 min
417

তোর হাতে জাদু। 

নরম স্পর্শ প্রথম যখন পাই, 

সব কষ্ট হাসি মুখে মেনে যাই ।


তোর চোখে জাদু। 

শুকনো জীবনে আলোর ঝলকানি, 

মেঘের কোণে রোদের হাতছানি।


তোর হাসিতে জাদু। 

মিষ্টি ঠোঁটে নিত্য নতুন ভাবে, 

তার মাঝে ভুবন যেনো পাবে।


তোর কথাতে জাদু। 

ছোট্ট অনুভূতির না বলা ফুলঝুড়ি, 

স্রোতের টানে ভেসে থাকা নুরি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract