STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

ইন্দ্রধনু

ইন্দ্রধনু

1 min
189

রৌদ্রতপ্ত দুপুরবেলা

    নিস্পন্দ গাছের সারি দাঁড়ায় থমকে

হঠাৎ বৃষ্টি এলো ঝম ঝমিয়ে

    চারিদিক গেল যে কালো মেঘে ঢেকে

অচানক আলো ফুটে উঠল

     আকাশে কে দিল গো এঁকে ইন্দ্রধনু

সাত রঙ্গে রাঙ্গালো মন

      জানু রঙ্গে ভরা পৃথিবীর তনু

নিমেষে গেল যে হারিয়ে

      যেন বর্ণহীন জীবনের হাহাকার

মানুষের জীবনও যেন ইন্দ্রধনুর মতো

        কখনো বা নানা রঙের সমাহার

কখনো বা সব রং মিলেমিশে

        হয়ে গেছে যেন গো একাকার

জীবনে ধীরে ধীরে ফুরায়ে রঙের বাহার

        নিষ্প্রভ নির্বিকার জীবন ভার

জীবনের স্বপ্ন যত মিলিয়ে যায়

        অলীক ইন্দ্রধনুর মতো হায়!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract