STORYMIRROR

Mita Saha

Abstract Romance Fantasy

3  

Mita Saha

Abstract Romance Fantasy

হারিয়ে যাওয়ার আগে

হারিয়ে যাওয়ার আগে

1 min
229

হারিয়ে যাওয়ার আগে রামধনুর মতো

একটিবার স্বাক্ষর রেখে যেতে দাও 

নিজের অস্তিত্বের, 

একটিবার ছুঁয়ে যেতে দাও দিগন্তকে,তা

রপর আবার না হয় হারিয়ে যাব 

কোন এক রৌদ্রজ্জ্বল দিনে, থাকব একটুখানি 

বৃষ্টির অপেক্ষায়!


ডুব সাঁতারির মত হারিয়ে যাওয়ার আগে 

বুক ভরে নিয়ে নিতে দাও

'না হারানোর প্রতিশ্রুতি' 

তারপর আবার অনন্ত প্রতীক্ষা!


হতে দাও আমায় দীপাবলির নিভন্ত শেষ 

প্রদীপের শিখা, নিভে যাওয়ার আগে 

ঠিক জ্বলে উঠবো আর একবার 

আবার থাকব প্রতীক্ষায় 

নতুন করে জ্বলে ওঠার!


পূর্ণিমা নয়, আমি হব অমাবস্যার রাতের 

শেষ নিশ্ছিদ্র অন্ধকার, 

যার বুক চিরে জন্ম নেবে চাঁদের প্রথম প্রভাটুকু! 

সেদিন আমার কালিমা ভুলে পড়াবে আমায় তোমরা স্রষ্টার মুকুট।


শেষ হবে যেদিন এই প্রতিশ্রুতির খেলা, 

ভুলো না মোরে! বেঁধে রেখো আমারই কবিতার শেষ ছত্রের শব্দবন্ধের বাহুডোরে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract