STORYMIRROR

Mita Saha

Fantasy Inspirational Others

3  

Mita Saha

Fantasy Inspirational Others

সমাধান খুঁজতে খুঁজতে

সমাধান খুঁজতে খুঁজতে

1 min
201

অনেক কিছু পাওয়ার আছে বাকি,

নাকি দেওয়ারও খানিক বাকি!

তবে থাক না অসম্পূর্ণই এ গল্পটা

চাওয়া পাওয়ার ইচ্ছেগুলোর এই দর কষাকষিটা! 

একটি অঙ্ক সমাধানের পথ অনেক

খুঁজতে.. খুঁজতে.. হেঁটে চলা

পথে বিপথে মিলিয়ে দেওয়া সমীকরণের সংকেত

তবু উত্তর খুঁজে যাওয়া!

মিলে গেলে তাকে নিয়েই পাড়ি দিই ,

হিসেব গুলো পড়ে থাকে পেছনে,

তুল্যমূল্য বিচার আর শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে

চেয়ে থাকে নির্বাক লড়াকু খাতাগুলি।

মান অভিমান চোখের জলে

একটি প্রাণের হাঁপিয়ে ওঠা,

তার চেয়ে চলো টুকরো টুকরো করে ভেঙে ফেলি

হৃদয়ে জমে থাকা অনুরাগগুলো

বিলিয়ে দিই অকাতরে

ভুলে যাই যত জটিল সুত্র। 

হিসেবে বড্ড কাঁচা হলে, তবেই কি মিলে যায়

জীবনের এই জটিল অঙ্কটা!



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy