STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy

4  

Nityananda Banerjee

Classics Fantasy

হারানো প্রাপ্তি নিরুদ্দেশ

হারানো প্রাপ্তি নিরুদ্দেশ

1 min
311

একঘেয়েমির অচিনপুরে যখন আমি 

 একলা বসে ভাবি,

নিরুদ্দেশে যাব চলে হাতে যদি

 যাই পেয়ে যাই  

হারিয়ে যাবার চাবি ।

তখন আমি রইব দূরে 

গগনপারে 

চাঁদের কাছাকাছি,

পাবে না কেউ ঠিকানা আমার

খেলিয়ে যাব তোমায় কানামাছি।

ঠিক তখনই দোয়েল শ্যামা

চড়াই বাবুই আমার কাছে আসে,

কাঁদতে থাকে কানের কাছে

যেন আমায় ভীষণ ভালবাসে ।

যাব বললেই হয় না যাওয়া 

কঠিন মায়া 

কফিন ছেড়ে ওঠে,

ঠিক তখনই উদাস হাওয়া

চাওয়া পাওয়ার 

ছন্দজুড়ে ফোটে ।

মনখারাপী মেঘের কাজল

আঁচল ভরে আমার আদুল গায়ে,

হিমের পরশ বুলিয়ে দিয়ে

চুলবুলিয়ে 

বুলবুলিটার জোড়া পায়ে পায়ে,

আমায় বলে কোথায় যাবে

মন হারাবে 

অরুণ রাঙা অস্তাচলের দোরে,

হয় না যাওয়া কোথাও আমার

তপ্ত ধামার

 ফুঁপিয়ে ওঠে বুকের পোড়া ঘরে ।

থমকে খানিক দাঁড়িয়ে পড়ি

হাতের ঘড়ি 

জানিয়ে দেয় সময় কোথা' মোর,

আবার ফিরি নিজের বাসায়

কিসের আশায় 

রাখি খুলে ফাটকাবাজির দোর।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics