STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics Fantasy Others

4  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics Fantasy Others

গল্প স্বপ্ন অঙ্ক মোহ

গল্প স্বপ্ন অঙ্ক মোহ

2 mins
325


এক গল্প আমার জীবন

সুখ দুঃখ কান্না হাসির

মায়া কুঞ্জ ভুবন ।

এক স্বপ্ন আমার জীবন

দিন রাত্রি জাগরণের 

মিষ্টি সূচিকরণ ।

এক অঙ্ক আমার জীবন

ওঠা নামা যোগ বিয়োগের

সূক্ষ্ম সমীকরণ ।

এক মোহ আমার জীবন

রূপকথা আর মায়া জালের

অমোঘ বশীকরণ ।

এক প্রশ্ন আমার জীবন

গল্প স্বপ্ন অঙ্ক মোহ ,

কি বেঁচে থাকার কারণ ?


গল্পে তুমি খুঁজে পাবে

নিজের জীবন যাত্রা

স্বপ্নে তুমি খুঁজে পাবে

আগমনীর বার্তা ।

অঙ্কে তুমি খুঁজে পাবে

জীবন কত দামি

মোহে তুমি খুঁজে পাবে

জীবনে হারালে কতখানি ।

এবার বল জীবন তুমি

প্রশ্ন করবে কারে

হারিয়ে যাবে উত্তর তোমার

এই প্রশ্নের সমাহারে ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics