গাছের মতো
গাছের মতো
গাছের মতই হাওয়ায় দোলাই মাথা ;
গাছের মতই রক্ত চুষি মাটির ,
গাছ খোঁজে না কোন ছুতোনাতা ;
মানুষ বলেই রঙটি পাথর বাটির ।
কেটে দিলেও চুপটি থাকে গাছ ;
কাজটাই তার চুপটি করে থাকা ,
বিবেকটি তার হুবহু কোন মাছ ;
সবুজ রঙের মুখোশে মুখ ঢাকা ।
জড়ের মাঝে পরাণ থাকে ধড়ে ;
গাছের মত এমন আছে কার ,
খেলাধূলা তার কি মন পড়ে -
ঝড়ের সাথে শত্রুতা খুব তার ।
গাছের মত হাসি ভরা মুখ ;
আর কে বা দিতে পারে বল ,
প্রাণ থাকতে প্রাণীর মত সুখ ;
পেতে তাকে ধরতে হয় কি ছল !
গাছের মত মিত্র আছে কে বা ?
কাঁটা গাছও দেয় ভরপুর রস ,
গাছের মত পতিতপাবনী রেবা ;
প্রাণী মাত্র গাইছে যার যশ।
