STORYMIRROR

surjani bhattacharya

Abstract

2  

surjani bhattacharya

Abstract

দুঃখের কাহন

দুঃখের কাহন

1 min
666

প্রতিবাদী ঝড় প্রতিশ্রুতি ভাঙে

কথা না রাখা কালো রাত দিশেহারা,

ভেজা জানলায় চিবুক মাথা রাখে

সাক্ষী থাকে নতজানু রাধাচূড়া।


মধ্যরাতের সময় টুকু নিজের

মুখোশ ছেড়ে মনকেমনে ঢলে,

আয়নায় চোখ গোপন কাঁটাছেঁড়া

অসুখী আঙুল চেনা হাত খুঁজে চলে।


প্রহর যেমন ঘড়ির ভাষা বোঝে

আকাশ ঘিরে ভোরাই পাখির ডাক,

অসংযত ঝড়ের ঠিকানাতেই

দুঃখের কাহন গচ্ছিত রাখা থাক।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract