ধারাবাহিক
ধারাবাহিক
ভেঙে দাও প্রবাল প্রাচীর ;
রাষ্ট্রীয় ধ্বজা দাও উড়িয়ে,
আর কেহ রহিবেনা ধীর ;
দুর্নীতি দেয় প্রাণ জুড়িয়ে।
কেউটেরা খেলা করে ইতিউতি;
চেয়ে থাকে শকুনের দল ,
নেতারা যে চুম্বক; জনশ্রুতি ;
কৃষক শ্রমিক খেলার বল ।
গীত নেই যে সুরমন্দিরে ;
দেবদেবীদের ভয়ে চুপ রহি,
বায়ুবেগে উদ্বেগে মন ধীরে ;
বলে কিছু রক্তেরা বিদ্রোহী ।
টিকটিকি বাসা বাঁধে ফোকরে ;
ঢুকে যায় ইঁদুরেরা গর্তে ,
নিশ্চুপ বায়সের এক ঠোকরে ;
চির নিদ্রার কোন শর্তে ।
চোর-পুলিশ লুকোচুরি খেলাতে;
গল্পেরা জমে যায় বরফে,
ধারাবাহিক জীবনের এ মেলাতে ;
লেখা থাকে স্বর্ণালী হরফে ।
