STORYMIRROR

Nityananda Banerjee

Romance Classics Fantasy

4  

Nityananda Banerjee

Romance Classics Fantasy

ছেড়ে গেলে

ছেড়ে গেলে

1 min
378

বিষয় বিষয়ে রোগা পটকা বলে,

অকারণ আমায় ছেড়ে গেলে চলে ।

এই দুঃখ কখনো ভোলার নয় ,

জানি আমার এখন চলছে দু:সময় ।

আবার যবে আসবে তুমি ফিরে,

হয়তো তখন ভাসবে অশ্রু নীরে ।

অজানা কোন পথে চলার সাথী,

আমার হাতে বেঁধেছে প্রেমের রাখী।

ভাববে তুমি কোত্থেকে কি হোলো ,

ছাড়িনি তবু ছাড়লে কেন বলো !

মিটিমিটি হেসে চাইব তোমার পানে,

দাও গো বিদায় চিরবিদায়ের গানে ।

এখন থেকে রইল কেবল স্মৃতি,

পুরাতন মান অভিমান আর প্রীতি ।

মিশে যাব শেষে পঞ্চভুতের ধূলায় ,

গোধূলির পাখি ফিরবে তাদের কুলায়।

দিনগুলো যাবে পাঁচটা দিনের মত,

আসবে সন্ধ্যা সঙ্গে স্মৃতির রাতও ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance