STORYMIRROR

Njh Y

Romance

4  

Njh Y

Romance

" বুঝলে পরে ভালো"

" বুঝলে পরে ভালো"

1 min
419

আকাশ ধরে টানছো কেনো

পড়ে যদি মাথায়,

থাকবে কি আর কোনো গতি

মানবে না তো ছাতায়!


সাদা মেঘ যে কালো হলে

করতে থাকে গর্জন,

আকাশ ভরা জলের মাতন

হতে পারে বর্ষণ।


ভাসতে পারে ভাঙতে পারে

উঁচু পাহাড় যত,

ভাঙা গড়ার নিঠুর খেলায়

বাড়বে কত ক্ষত?


সূর্য আছে আগুন নিয়ে

জ্বলবে নিরবধি,

চাঁদ তারাদের অশান্ত রূপ

সামনে আসে যদি।


ভালো মন্দ যদি বোঝো

আলোর পিছে কালো,

কালোর পিছেও আলো আছে

বুঝলে পরে ভালো।


Rate this content
Log in

Similar bengali poem from Romance