STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

বুদ্ধিজীবী বনাম শ্রমজীবী

বুদ্ধিজীবী বনাম শ্রমজীবী

1 min
413

বুদ্ধিজীবী আর শ্রমজীবী দুজনেই,

জীবিকা অর্জনের জন্য,

উপায় খোঁজে।

পার্থক্য হলো এই,

শ্রমজীবী দের উপায় খোঁজার পথে,

মুখোশ পড়তে হয় না,

দেখাতে হয় না, আমরা যা করছি

সমাজের স্বার্থে করছি,

নিজেদের কে শ্রমজীবী বলে,

সমাজের কাছে প্রতিষ্ঠা করতে হয় না,

শ্রমজীবী তমকা ধরে রাখার কোন

তাগিদ তারা অনুভব করে না।

বুদ্ধিজীবীদেরকে সমাজের কাছে

বুদ্ধিজীবী বলে নিজেদেরকে প্রতিপন্ন করতে হয়,

বুদ্ধিজীবী তকমা সর্বদা ধরে রাখতে হয়,

এই তকমা-ই তাদের উপরি রোজগারের উৎস,

তাই প্রতিটি কাজে মুখোশের আড়ালে মুখ থাকে,

প্রতিটি কাজের অভ্যন্তরীণ উদ্দেশ্য থাকে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics