STORYMIRROR

Mahfujur Rahaman

Romance Others

3  

Mahfujur Rahaman

Romance Others

বসন্তের আভাস

বসন্তের আভাস

1 min
217

রংগুলো সব হারিয়ে গিয়েছিল নীল আকাশে,

তুলিগুলো বন্দি ছিলো ধুলো জমে থাকা বাক্সে।

হঠাৎই ধুলোর চাদর সরে যায় দমকা বাতাসে,

শীতের সাথে রংগুলোও আলতো ছোঁয় ঘাসে।

প্রকৃতির শিল্পী ছবি আঁকে ধূসর ক্যানভাসে,

প্রকৃতিও চোখ মেলে স্নেহের আবেশে।

কৃষ্ণচূড়ার লাল রং নীল আকাশে আলতো করে মেশে,

প্রজাপতিরা ফিরে আসে ধরায় বসন্ত পিয়নের বেশে।

পৃথিবীকে রাঙিয়ে প্রকৃতি মানুষের হৃদয় আসে,

রঙ লাগিয়ে চলে যায় দূরে অচেনা এক দেশে।

নতুন রঙের পৃথিবী তাই প্রেমের জোয়ারে ভাসে,

কপোত কপোতী হারিয়ে যায় প্রেমে বসন্তের সুবাসে।

আমার মনও তাই হারিয়ে যায় বসন্তের পরশে,

আবার আসবে ফিরে এ মন রঙিন ঝরনার পাশে।

আবার হাঁটবো আমি শিশির ভেজা সেই ঘাসে,

শীতের শেষে সেই ফুল কুড়ানোর মাসে।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance