STORYMIRROR

Nityananda Banerjee

Romance Classics

4  

Nityananda Banerjee

Romance Classics

বৃষ্টি

বৃষ্টি

1 min
231

দমকা বাতাস বইছে ঝড়ো হাওয়া ;

কাজল কালো বাদল মেঘে ঢাকা,

বৃষ্টি ফোঁটা যেন কুড়িয়ে পাওয়া ;

তিল ধারণের জায়গা নেই ফাঁকা ।


উড়ে এসে বসল জুড়ে ওরা ;

জানালা পাশে আমার শয্যা পাতে,

কেউ জ্বালাসনি ওদের কেউ তোরা ;

রাত কাটাবে হয়তো আমার সাথে ।


টুপটাপ দুই ফোঁটা বৃষ্টির ছাঁট ;

লাগুক গায়ে পশতে আমার মনে,

ঝিরিঝিরি কোন গাভীর স্তনের বাঁট ;

মুখে ধরে তার শাবক শুভক্ষণে ।


ঝড়ো হাওয়ায় ওরা যেন পাগল ;

ফাঁক ফোকরে ঢুকে সুযোগ পেয়ে,

বন্ধ করি কোন লজ্জায় বল !

খোলা জানালায় মন যে ওঠে গেয়ে !


সবুজ হবে ধরার পাথর, মাটি ;

রঙের বাহার খেলবে অবুঝ প্রাণে,

বৃষ্টি ছুঁড়ি মারল মাথায় চাঁটি ;

পাইনি খুঁজে তাহার কোন মানে ।


বিজ্ঞাপনে ঢাকা আমার এই শহর ;

গাছগাছালি যায় নাকো আর দেখা,

কতদিন আর গুনব বসে প্রহর ;

বৃষ্টির ছাঁট সবুজ কালিতে লেখা ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance